Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বর্তমানে চলমান থাকবে।

 

ঢাকা মহানগর এলাকার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন। ফলে, আপাতত এই রিকশাগুলোর চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।



সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ প্রদান করে। ওই আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক এবং দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়। সরকার পক্ষ গতকাল রোববার এই আদেশ স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর রিট দায়ের করা হয়। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মোমিন আলী আবেদনকারী ছিলেন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই নির্দেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি, এসব অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ